বাংলাদেশ
খাতার কাজ সফটওয়্যারে।
আমরা দিনাজপুরে বসে সফটওয়্যার বানাই। বিদেশি ক্লায়েন্টের কাজ যে হাতে হয়, দেশের ব্যবসার কাজও সেই হাতেই। নিচের তিন ধরনের ব্যবসার জন্য আমাদের আলাদা প্যাকেজ আছে।
যাঁরা ফেসবুক পেজ বা গ্রুপে পণ্য বিক্রি করেন এবং অর্ডার আসে ইনবক্সে।
দিনে ত্রিশটা মেসেজ এলে কোনটা কনফার্ম, কোনটা বাকি, কোনটা বাতিল — মনে রাখা যায় না। একটা অর্ডার হারালে সেটা শুধু একটা বিক্রি নয়, একজন ক্রেতাও।
বিস্তারিত →যাঁরা জিম, ফিটনেস সেন্টার বা মাসিক ফি-তে চলা যেকোনো ব্যবসা চালান।
খাতা উল্টে দেখতে হয় কে কবে টাকা দিয়েছে। কেউ দুই মাস না দিলে সেটা ধরা পড়ে তিন মাস পরে।
বিস্তারিত →যাঁরা কোচিং সেন্টার, ব্যাচ বা প্রাইভেট পড়ানোর প্রতিষ্ঠান চালান।
প্রতি পরীক্ষার আগে পুরোনো প্রশ্ন খুঁজে, কেটে, সাজিয়ে নতুন সেট বানাতে হয়। একই কাজ প্রতি মাসে আবার।
বিস্তারিত →
অন্য ধরনের ব্যবসা? কী সমস্যা সমাধান করতে চান লিখে পাঠান — hi@rokiron.digital
কথা বলার আগে লিখে জানান।
আপনার ব্যবসা কী নিয়ে, এখন কোন কাজটা সবচেয়ে ঝামেলার — এইটুকু লিখে মেইল করুন। কী বানানো যায় আর কত সময় লাগবে, আমরা লিখে জানাব।
দিনাজপুর, বাংলাদেশ